ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে অংশ নিয়ে ‘টিক’ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • সর্বশেষ আপডেট ০৭:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 37

উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন- বিচারালয়, প্রশাসন ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্বৃত্তায়নের মাধ্যমে ক্যান্সারে পরিণত করেছেন। এর ফলে সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, ৩৫টি রাজনৈতিক দল একত্রিত হয়ে ৭২টি সভা করেছে এবং ৮৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এই ঐকমত্যই আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এখন প্রশ্ন হলো-আপনি কি এই ঐকমত্যের পক্ষে ‘হ্যাঁ’ বলবেন? আপনি কি বৈষম্যহীন রাষ্ট্র চান? আপনি কি দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক চান? আপনার যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধানের ভিত্তি হিসেবে কি আপনি সংবিধান সংস্কারকে সমর্থন করেন? যদি এসব চান তাহলে সংবিধানের এই সংস্কার প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ প্রয়োজন। তাই গণভোটে অংশ নিয়ে সবাইকে ‘টিক’ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোট বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটে অংশ নিয়ে ‘টিক’ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান

সর্বশেষ আপডেট ০৭:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬