কিশোরগঞ্জে সাংবাদিক ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ
- সর্বশেষ আপডেট ০৯:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 33
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম জেলা শহরের অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আখড়াবাজার মোড়ে অস্থায়ী শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সময়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রিকশা চালক ও চায়ের দোকানের কর্মচারিদেরও হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ও চ্যানেল আই-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক ও সারাহারা টিভির জেলা প্রতিনিধি মেহবুব আলম মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ঢাকা জার্ণালের জেলা প্রতিনিধি তারেক রহমান, কার্যকরী পরিষদ সদস্য ও এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবীন, এনপিবি নিউজের জেলা প্রতিনিধি রুবেল হোসাইনসহ অনেকে।
একটি কম্বল হাতে পেয়ে অনেক ছিন্নমূল ও অসহায় মানুষ জানান, শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সংগঠনের সদস্যদের সহযোগিতায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধ্যমতো দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবে ফোরাম।





































