আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারিকে জরিমানা
- সর্বশেষ আপডেট ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 25
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
জানা গেছে, মো. এরফান আলী যিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কমরত। তিনি উপজেলার বীরেশ্বরপুরে নিজের বাসভবনে একটি গোপন বৈঠক আয়োজন করেছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সম্ভাব্য সহকারী প্রিসাইডিং অফিসার। প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, বৈঠকের ঘটনায় নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫’ এর ২১(খ) ধারার লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় মো. এরফান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ দণ্ডপ্রাপ্ত তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।



















